সড়ক দুর্ঘটনার সংবাদ নিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ শাজাহান খানের
সড়ক দুর্ঘটনার সংবাদ নিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, দুর্ঘটনা ঘটলেই সাংবাদিক বন্ধুরা বলে দেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা (সাংবাদিক) কি গবেষণা করে দেখেছেন যে দুর্ঘটনা কেন ঘটেছে?