সাকিবের থেকে যা শিখতে চান তানজিম সাকিব
এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। এসিসি, আইসিসি ইভেন্টসহ খেলেছেন একাধিক ফ্যাঞ্চাইজি লিগেও। সবমিলিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশের ক্রিকেটের পোস্টার বয়। তাকে দেখে অনুপ্রেরণা পান তরুণ ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন তানজিম হাসান সাকিবও।