শতভাগ ভিসা ইস্যু, সৌদি পৌঁছেছেন ৫৬,৫৫৯ হজযাত্রী
পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত (৩ জুন রাত ২টা ৫৯) সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫২ হাজার ৮১২ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে।