৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা, নতুন কর্মসূচি ঘোষণা
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করা হয়।