বিজ্ঞাপন

ভুটানের ১৭তম জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছাপত্র

  • ভুটানের ১৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে…
  • র বাংলাদেশস্থ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অ…
  • ংশ নিয়েছে জামায়াতে ইসলামী।
ভুটানের ১৭তম জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছাপত্র
ছবি: নড়াইল কণ্ঠ

ভুটানের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল লা-মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম জানান, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভুটানের ১৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে একটি শুভেচ্ছাপত্র রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন