ভারতী জানান, প্রসবের ঠিক আগের মুহূর্তগুলো ছিল চরম উদ্বেগের। এর আগে গুঞ্জন উঠেছিল যে কোনো একটি শ্যুটিং সেটে ভারতীর ‘ওয়াটার ব্রেক’ হয়েছিল। তবে সেই ভুল ধারণা ভেঙে ভারতী জানান, ঘটনাটি ঘটেছিল তার নিজের বাড়িতেই।
সেই ভোরের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতী বলেন, ‘তখন ভোর ৬টা বাজে। হঠাৎ বুঝতে পারলাম আমার সব পোশাক ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিছানার চাদরও ভিজে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং রীতিমতো কাঁপছিলাম। সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করি। তিনি জানান, আমার ‘ওয়াটার ব্রেক’ হয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।’