এবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৯ রান তোলে কিউইরা। সেই রানের জবাবে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে তারা পিছিয়ে রয়েছে ১০৩ রানের বড়সড় ব্যবধানে। ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে ১০০–রানের বেশি লিড নেওয়ার রেকর্ড ছিল সর্বশেষ ২০০১ সালে।
আজ দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে কিউইরা। তাদের লিড দাঁড়াল ৩০১ রানে। সফরকারীদের পাঁচ উইকেটের চারটিই গেছে আগের ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দরের দখলে। কিউই দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক টম লাথাম।