সেমিতে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, স্কোয়াডের সকল ক্রিকেটারই ফিট আছেন। ফলে সেমির গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা দল নিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ। তাছাড়া অনুশীলনেও দারুণ সময় কাটিয়েছেন দলের সদস্যরা।
ফাইনালের জন্যই খেলবে বাংলাদেশ। অধিনায়ক বলেন, 'অবশ্যই ফাইনালের দিক তাকিয়ে আমরা নিজেরাও মাঠে নামবো। যেন আমরা ফাইনালে যেতে পারি। আমাদের সবার ইচ্ছা ফাইনাল খেলার। কারণ আমরা জানি যে, গতবার আমরা যখন এশিয়া কাপ খেলেছি ২০১৮ সালে তখন উইমেন্স ক্রিকেটে অনেক বড় একটা উন্নতি হয়েছিল। আমাদের টার্গেট এটাই থাকবে যে নারী ক্রিকেটের জন্য যেন আমরা আর এক ধাপ এগিয়ে যাই।'