বিজ্ঞাপন

উন্মোচন করা হলো বাংলাদেশের নতুন জার্সি

  • আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশ দলেন নতুন জার্সি।
  • আর নতুন উন্মোচিত এই জার্সির স্পন্সর কোম্পানি রবি।
  • চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সময়ের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেছে রবি।
উন্মোচন করা হলো বাংলাদেশের নতুন জার্সি
ছবি: নড়াইল কণ্ঠ

এই সাড়ে তিন বছরে পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকবে রবি। আজকের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের অধিনায়করা টাইগারদের নতুন জার্সি প্রদর্শন করেন।

জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিনও ছিলেন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে যোগ দেন।

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ। এই সিরিজেই রবির জার্সি পড়ে মাঠে নামবে টাইগাররা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন