বিজ্ঞাপন

ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, প্রতিফল ভালো হবে না

  • গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে,…
  • প্রতিফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্…
  • দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, প্রতিফল ভালো হবে না
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এ উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম গণহত্যা দেখতে হয়েছে বিশ্ববাসীকে। হাজার হাজার শিশু ও নারী-পুরুষ হত্যার ঘটনায় আমেরিকা যেভাবে সহায়তা করেছে তাতে আন্তর্জাতিক আদালতে আমেরিকার শাস্তি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিবেকবোধের পরিচয় দিয়েছে তার সামান্যতমও দেখাতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এমন অপরাধের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্কবার্তা জানিয়ে রাখছে। গাজা নিয়ে এমন কোনো পদক্ষেপের পরিণতি সামাল দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না। কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ প্রাকৃতিক কারণেই দীর্ঘদিন করা যায় না।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দায়িত্বশীল পদে থেকে কথাবার্তায় সতর্ক হওয়া উচিত। যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকা উচিত এবং অবশ্যই মানবাধিকার ও ফিলিস্তিনের মানুষের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

বিজ্ঞাপন