বিজ্ঞাপন

টানা ৭ হারে শেষ করল সিলেট, প্লে অফে চিটাগাং

  • জিতলেই প্লে অফ নিশ্চিত।
  • হারলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
  • এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল চিটাগাং কিংস।
টানা ৭ হারে শেষ করল সিলেট, প্লে অফে চিটাগাং
ছবি: নড়াইল কণ্ঠ

গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংসরা। ৯৬ রানের বর জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করল চিটাগাং। অন্যদিকে টানা ৭ হারে আসর শেষ করেছে স্ট্রাইকার্সরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে চিটাগাং। দলের হয়ে ফিফটি করেছেন খাজা নাফি ও মোহাম্মদ মিঠুন। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সিলেট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন