বিজ্ঞাপন

সোনা চোরাচালানের অভিযোগে আফগান কূটনীতিকের পদত্যাগ

  • দুবাই থেকে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের ২৫…
  • স্বর্ণ ভারতে পাচারের অভিযোগে পদত্যাগ করেছেন…
  • মুম্বাইয়ের আফগান কনসুল জেনারেল জাকিয়া ওয়ারদাক।
সোনা চোরাচালানের অভিযোগে আফগান কূটনীতিকের পদত্যাগ
ছবি: নড়াইল কণ্ঠ

তিনি বলেছেন, আফগানিস্তানের একমাত্র নারী কূটনীতিক হওয়ায় তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। 

এপ্রিলের শেষ সপ্তাহে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই বিমানবন্দরে জাকিয়া ওয়ারদাককে সোনাসহ আটক করেছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণ জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়নি। কারণ তিনি ডিপ্লোম্যাটিক ইমিউনিটির অধীনে রয়েছেন।

বিজ্ঞাপন

আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন জাকিয়া। পরে ২০২১ সালে তালেবান সরকার দেশটির ক্ষমতায় আসে। ভারত এখনো ঘানি সরকারের নিয়োগ করা কূটনীতিকদের সঙ্গেই কাজ করে।

বিজ্ঞাপন