বিজ্ঞাপন

সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্নান মাসউদের

  • আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন- এমন সব মানুষকে ১০ দলীয়…
  • োটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট–সমর্থিত সংসদ সদস্য প্রার্থ…
  • ী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্নান মাসউদের
ছবি: নড়াইল কণ্ঠ

তিনি বলেন, সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারাও চাইলে ১০ দলীয় জোটে আসতে পারেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আব্দুল হান্নান মাসউদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার–প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। 

বিজ্ঞাপন

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি হাতিয়ার প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজসহ স্থানীয়রা। 

বিজ্ঞাপন