বিজ্ঞাপন

শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ : জামায়াত আমির

  • শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়।
  • তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।
  • শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।
শেরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ : জামায়াত আমির
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির পোস্টে লিখেন, ‘শহীদ হলেন শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে।’

dhakapost

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ঘটনায় ৫০ এর অধিক জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ রাত ৯টায় রেজাউল করিম শাহাদাতবরণ করেন। আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।’

ডা. শফিকুর রহমান বলেন, যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন