বিজ্ঞাপন

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নড়াইলের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের স্থাপন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি এবং কিংবদন্তি ক্রিকেটার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা উপস্থিত থেকে যৌথভাবে ফলক উন্মোচন করেন।
  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের স্থাপন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি এবং কিংবদন্তি ক্রিকেটার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা উপস্থিত থেকে যৌথভাবে ফলক উন্মোচন করেন।
শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নড়াইলের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (২৩ জুন) বিকাল ৪টায় সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মৌজায় এ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ফলক উন্মোচন করা হয়।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার বাস্তবায়িত হলে নড়াইল জেলার ন্যূনতম এসএসসি /সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আইটি/আইটিইএস এ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরি করা হবে এবং আইটি/আইটিইএস সেক্টরে যুবসমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে ও আমাদের তরুণ প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলবে।  

ফলক উন্মোচন অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞাপন

ফলক উন্মোচন ইউনিয়নের নাকশী আবু বক্কর সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন  প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, বিশেষ অতিথি নড়াইল-১ আসনের এমপি করিবুল হক মুক্তি, প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু এবং সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।  

এ সময় লানিং এন্ড আনিং ডেভেরপমেন্ট প্রকল্পের আওতায় দুইজন সফল উদ্যোক্তার সফলতার গল্প শোনেন মন্ত্রী এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করেন।

এ সময় বিভিন্ন শেণি-পেশার হাজার হাজার মানুষ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বিজ্ঞাপন