বিজ্ঞাপন

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • আগামী ১৮ মে সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়বে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।
  • আজ টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনালে ভারত জয়লাভ করে।
  • নেপাল বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বাগতিক ভারতের বিরুদ্ধে মালদ্বীপ তেমন লড়াই করতে পারেনি।
সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ছবি: নড়াইল কণ্ঠ

ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে দুই গোলের লীড ছিল। দ্বিতীয়ার্ধে মালদ্বীপে খেলায় ফেরার চেষ্টা করলেও উল্টো আরেক গোল হজম করে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েক মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে।

বাংলাদেশ সেমিফাইনালের আগে চার দিন বিরতি পাওয়ায় খানিকটা ইতিবাচক হয়েছে বলে মনে করেন ছোটন, '৯ ও ১১ মে আমরা টানা দু’টি গ্রুপের ম্যাচ খেলেছিলাম। এটা আমাদের জন্য কষ্ট হলেও সেমিফাইনালে আগে আমরা চার দিন সময় পেয়েছিলাম যেটা কাজে লেগেছে।'

ভারত ম্যাচের ফলাফলের আগেই বাংলাদেশের কোচের অনুমান ছিল শিরোপার লড়াই ভারতের সঙ্গেই হবে। সেটা অরুণাচলের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উপলক্ষ্য বলে মনে করেন তিনি, 'সাফ ফুটবলে ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনালে ভারত আসার সম্ভাবনাই বেশি। আমরা ভারতকে মোকাবেলা করতে চাই। অরুণাচলবাসী বাংলাদেশ-ভারত একটি ভালো মানের প্রতিদ্ব›িদ্বতামূলক ফাইনাল উপভোগ করবে আশা করি।'

বিজ্ঞাপন
বিজ্ঞাপন