বিজ্ঞাপন

সাধারণ এলইডি বাল্ব নাকি স্মার্ট, বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি কিনবেন?

  • বিদ্যুৎ সাশ্রয় করতে অনেকেই ঘরে এলইডি বাল্ব ব্যবহার করেন।
  • যেটি শুধুমাত্র সাদা রঙের আলো দেয়।
  • এছাড়াও এটি বিদ্যুৎ বিলের খরচ কমায়।
সাধারণ এলইডি বাল্ব নাকি স্মার্ট, বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি কিনবেন?
ছবি: নড়াইল কণ্ঠ

বর্তমানে বাজারে স্মার্ট এলইডি বাল্ব দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। এ বাল্বের বৈশিষ্ট্য সম্পর্কে জানলে গ্রাহকরা সহজেই নিজেদের বাড়িতে স্মার্ট এলইডি বাল্ব ব্যবহার করতে পারবেন।


এদিকে সাধারণ এলইডি বাল্বের দাম ১০০ টাকা থেকে শুরু করে প্রায় ৫০০-৬০০ টাকা পর্যন্ত মূল্যে বাজারে বিক্রি হয়৷ তবে এগুলোর দামও নির্ধারিত হয় আকার অনুযায়ী। সাধারণ এলইডি বাল্বগুলো আকারে ছোট হয়। আলো কম দেয়, স্থায়িত্ব কম থাকে।

অপরদিকে স্মার্ট এলইডি বাল্ব সাধারণ এলইডি বাল্বের চেয়ে আকারে কিছুটা বড়। এছাড়া দামও বেশি। স্মার্ট এলইডি বাল্বও অনেক আকারে পাওয়া যায় এবং সেগুলো গ্রাহকরা পছন্দের আকারে বেছেও নিতে পারেন। স্মার্ট এলইডি বাল্বের উজ্জ্বলতা ও আলো বেশি হয়। এগুলো ৩০০ টাকা থেকে শুরু করে ৫শ থেকে ৬শ টাকা পর্যন্ত পাওয়া যায়৷ 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন