আর তা হচ্ছে– কেবল এমবাপেই নয়, তার ছোট ভাই ইথান এমবাপের সঙ্গেও চুক্তি করতে হবে রিয়ালের। ইতোমধ্যে ইথানের পিএসজির মূল দলেও অভিষেক হয়েছে।
পিএসজির রিজার্ভ বেঞ্চে আছেন ইথান এমবাপে। এর আগে ক্লাবটির জার্সিতে যুব প্রতিযোগিতায় খেলেছেন, এরপর তিনি মূল দলের হয়ে অনুশীলনের সুযোগ পান। এরপর গত বছরের ২০ ডিসেম্বর তার অভিষেক হয় এমবাপের সিনিয়র দলে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে সেদিন পিএসজি ৩-১ গোলে জয় পেয়েছিল। কোচ লুইস এনরিকে তাকে কয়েকটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। তবে ১৬ বছর বয়সী ইথান এখনও পিএসজির অনূর্ধ্ব-১৯ দলের সদস্য।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপে। এরপর তাকে পুরোপুরি কিনে নেয় প্যারিসের ক্লাবটি। এখন পর্যন্ত ব্লুজদের জার্সিতে তিনি ২৪৪ গোল করেছেন। হয়েছেন পিএসজির ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। ফ্রান্সের হয়েও পেয়েছেন সাফল্য। একবার বিশ্বকাপ এবং একবার উয়েফা নেশন্স লিগ জয় করেছেন ২৫ বছরের এই তারকা ফরোয়ার্ড।