বিজ্ঞাপন

রাজনীতি ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে শনিবার জাপার সমাবেশ

  • ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে…
  • নিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়…
  • েছে জাতীয় পার্টি (জাপা)।
রাজনীতি ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে শনিবার জাপার সমাবেশ
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (১ নভেম্বর) বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন।

জিএম কাদের বলেন, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকালই সমাবেশ হবে। 

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, আমি কারও নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনও সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশিরভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত।

বিজ্ঞাপন

এদিন বেলা ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন