বিজ্ঞাপন

প্রকৃত হকদারের হাতে কম্বল তুলে দিচ্ছি, মিসিং-এর সুযোগ নেই -ডিসি, নড়াইল

  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে শীতার্থ দু:স্থ, অসহায়, এতিমদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
  • বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে নিজ হাতে শীতার্থ দু:স্থ, অসহায়, এতিমদের হাতে এসব কম্বল তুলে দেন।
  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে শীতার্থ দু:স্থ, অসহায়, এতিমদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে নিজ হাতে শীতার্থ দু:স্থ, অসহায়, এতিমদের হাতে এসব কম্বল তুলে দেন।
প্রকৃত হকদারের হাতে কম্বল তুলে দিচ্ছি, মিসিং-এর সুযোগ নেই -ডিসি, নড়াইল
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থান মাদ্রসা, মাছিমদিয়া ফজলুল উলুম মাদ্রাসা, আউড়িয়া মাদ্রাসা, গরীব শাহ এতিমখানা ও আজিজুর রহমান বালিকা মাদ্রসার শীতার্থ দু:স্থ, অসহায়, এতিমদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে এতিম অসহায় শিশুদের চোখে-মুখে হাসি ফুটে উঠে। এ সময় শিশুরা বলেন, এভাবে কখন কোন ডিসি সরাসরি আমাদের হাতে কোন কিছু তুলে দেই নাই। আজকে ডিসি’র হাত থেকে সরাসরি কম্বল পেয়ে আমাদের খুবই ভালো লাগতেছে।

কম্বল বিতরণের মিসিং হওয়ার প্রশ্নে সাংবাদিকদের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘আমি সরাসরি এতিম অসহায়দের হাতে কম্বল দিয়ে গেলাম। প্রকৃত পক্ষে এরাই হকদার। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ যেয়ে নিজ হাতে তাদেরকে কম্বল তুলে দিচ্ছি, কারোর মাধ্যমে দিচ্ছি না। সুতরাং কম্বল বিতরণে মিসিং হওয়ার কোন সুযোগই নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ সাপেক্ষে শীতকালীন সময়ে অসহায় গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।  

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি মো: জিসান আলী, সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, আব্দুস সাত্তার প্রমুখ। 

বিজ্ঞাপন