বিজ্ঞাপন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শরীয়তপুর বাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বুলু

  • শরীয়তপুর-২ আসনের সর্বস্থরের জন সাধারণ ও শরীয়তপুর জেলার…
  • কল মুসলমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ব…
  • িকল্পধারা  বাংলাদেশের সহদপ্তর সম্পাদক আমিনুল  ইসলাম বুলু।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শরীয়তপুর বাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বুলু
ছবি: নড়াইল কণ্ঠ

তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। আমি সকল মুসলমানদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদ-উল-ফিতর।

ঈদ হল মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে সারা বাংলায়। এসময় শহরের মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাথে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, স¤প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র এদিনে ধনী-গরিব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন