বিজ্ঞাপন

‘পাড়া-মহল্লার দলের’ চেয়েও বাজে অবস্থা বাবরদের!

  • বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।
  • বিশেষ করে দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমত দলকে তুলোধুনো করছেন।
  • এবার সমালোচকদের দলে যোগ দিলেন সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।
‘পাড়া-মহল্লার দলের’ চেয়েও বাজে অবস্থা বাবরদের!
ছবি: নড়াইল কণ্ঠ

পাকিস্তান ক্রিকেট দলকে কঠোর ভাষায় আক্রমণ করে কানেরিয়া বলেছেন, ‘এমনকি পাড়া-মহল্লার একটি দলও সম্ভবত পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলটির চেয়ে অনেক ভালো।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে এই স্পিনার যোগ করেন, ‘পাকিস্তান ক্রিকেট দল এখন রয়েছে সবচেয়ে নিচু লেভেলে। এমনকি কোনো কোনো পাড়া-মহল্লার দলও তাদের চেয়ে অনেক ভালো।’

পাকিস্তানের হারের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনা করেছিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। কানেরিয়াও একই সুরে বলেন, ‘পাকিস্তান দলের এই বাজে অবস্থার জন্য পুরোপুরি দায়ী পিসিবি। জাতীয় দলের এত বাজে পারফরম্যান্সের জন্য পুরোপুরি দায় নিতে হবে পিসিবিকেই। অধিনায়কের বিলাহবহুল পদ এবং পিসিবির চেয়ারম্যানশিপ খেলার পুরো মন-মানসিকতাই নষ্ট করে দিয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন