বিজ্ঞাপন

অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা আছে : সাঈদ খোকন

  • ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে।
  • সে অনুযায়ী আমার সাধ্যমতো বিগত দিনেও আমি এবং আমার পরিবার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
  • ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমার সাধ্যমতো বিগত দিনেও আমি এবং আমার পরিবার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা আছে : সাঈদ খোকন
ছবি: নড়াইল কণ্ঠ

 রোববার (১৪ এপ্রিল) দিনব্যাপী পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে আসা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ঈদুল ফিতর মুসলিম ধর্মের একটি বড় উৎসব। আশা করি, সকলেই এই উৎসবটি পরিবারের সঙ্গে আনন্দে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে।

এর আগে মোহাম্মদ সাঈদ খোকন ঈদ ও নববর্ষ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ পুরান ঢাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন