বিজ্ঞাপন

অফসাইড দুর্বলতার প্রশ্নে হৃদয়ের পাল্টা জবাব

  • আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ প্রথম ভাগের বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করেছে।
  • সফরের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আগামীকাল আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিবেন।
  • প্রথম ধাপে দেশে ত্যাগের আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাওহীদ হৃদয়।
অফসাইড দুর্বলতার প্রশ্নে হৃদয়ের পাল্টা জবাব
ছবি: নড়াইল কণ্ঠ

ক্যারিয়ারের খুব অল্প সময়েই বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন হৃদয়। নাম শোনা যাচ্ছে পরবর্তী অধিনায়কের গুঞ্জনে। দেশের ক্রিকেটের বড় আস্থার জায়গা এই ব্যাটার অবশ্য ভুগছেন অন্য এক সমস্যায়। একেবারেই শুরুর দিন থেকেই ভুগছেন অফসাইডের শট নিয়ে। গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানেও তার কাছে জানতে চাওয়া হয়েছিল অফ সাইডের দুর্বলতা নিয়ে। 

জবাবে হৃদয় অবশ্য উড়িয়ে দিয়েছেন দুর্বলতার কথা, ‘আমার তো মনে হয় না, (অফসাইডে) ঘাটতি আছে। আপনার যদি মনে হয়, তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে অমন মনে হয় না যে, ঘাটতি আছে।’ 

এরপরেই খানিকটা অনুযোগের সুরে হৃদয় বললেন, ‘অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন এক পাশ দিয়ে রান করে, তখন ঘাটতি থাকে না। তখন ভালো শটস খেলে। আমরা যদি এক পাশ দিয়ে রান করি, তাহলে আমাদের ভেতরে ঘাটতি থাকে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন