বিজ্ঞাপন

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

  • পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে।
  • এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
  • পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার
ছবি: নড়াইল কণ্ঠ

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার দলের ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনের বিপরীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সরাসরিই বলেন, “নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পক্ষেই থাকব।”

বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান মামুন জানান, আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান, তবে স্বতন্ত্র হিসেবেই মাঠে লড়বেন।

বিজ্ঞাপন