বিজ্ঞাপন

নড়াইলে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ উদ্বোধন

  • নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগের করা হয়েছে।
  • রোরবার (১১ ফেব্রুয়ারি) বিকালে আদালত চত্বরে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
  • ব্যাডমিন্টন লীগ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
নড়াইলে মুন্সী ওয়ালিউর রহমান ব্যাডমিন্টন লীগ উদ্বোধন
ছবি: নড়াইল কণ্ঠ

ব্যাডমিন্টন কমিটির সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক শাহ জালাল মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান, জেলা আইনজীবীর সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন