বিজ্ঞাপন

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়…
  • প ফুটবল টুর্নামেন্ট-২০২৪ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জা…
  • তীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।
নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: নড়াইল কণ্ঠ

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল ৩টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁইয়া।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ বিশ্বাস, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ জেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনী ম্যাচে কলোড়া ইউনিয়ন একাদশ বনাম চন্ডিবরপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। আগামী ০৬ আগস্ট এ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন