চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন রিশাদ হোসেন। এক ম্যাচ খেলে শিকার করেছেন ৩ উইকেট। তবে তালহা জুবায়েরের দলটি আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। এভাবে নিজেদের সেরাটা দিলে প্রাইম ব্যাংকের সামনে কেউ দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন রিশাদ।
নিজেদের সেরাটা দিতে পারলে প্রতিপক্ষ কোনো দলই দাঁড়াতে পারবে না বলেও মত প্রাইম ব্যাংকের এই রিস্ট স্পিনারের, ‘আমার মনে হয় যে দল হিসেবে আমরা শতভাগ ব্যালেন্সড আছি। ব্যাটিং-বোলিং বা সব মিলিয়ে সবাই যদি সবার সেরাটা দিতে পারি তাহলে কোনো দল আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না আশা করি।’