বিজ্ঞাপন

নারী আসনে আরও ৫২২ মনোনয়নপত্র বিক্রি আ.লীগের

  • জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ বুধবার দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
  • এদিন আরও ৫২২টি ফরম বিক্রি হয়েছে।
  • ফরম বিক্রি বাবদ আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।
নারী আসনে আরও ৫২২ মনোনয়নপত্র বিক্রি আ.লীগের
ছবি: নড়াইল কণ্ঠ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যায়ল ছিল সরগরম। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফরম বিক্রি চলে।

বিকেলে এক বিফ্রিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আজ সারা দিনে ৫২২টি মনোয়নন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ থেকে ১৬৭ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮জন, খুলনা বিভাগ থেকে ৬৮ জন, রংপুর বিভাগ থেকে ৬০ জন, সিলেট বিভাগ থেকে ২২ জন, বরিশাল বিভাগ থেকে ৩৬ জন এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন