বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

  • নারায়ণগঞ্জে বিএনপি যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
  • রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
  • নারায়ণগঞ্জে বিএনপি যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
ছবি: নড়াইল কণ্ঠ

গুলিবিদ্ধরা হলেন- মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু  বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন যুবদলকর্মী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন