বিজ্ঞাপন

মুস্তাফিজের ম্যাচকে ‘এল ক্লাসিকো’ অ্যাখ্যা

  • আইপিএলের সাপেক্ষে সবচেয়ে বড় ম্যাচ আজ রোববার।
  • বিগত ১৬ আসরের মাঝে ১০ আসরেরই শিরোপা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ঘরে।
  • আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াইয়ে অবশ্য বাংলাদেশের ভক্তদের থাকবে বাড়তি নজর।
মুস্তাফিজের ম্যাচকে ‘এল ক্লাসিকো’ অ্যাখ্যা
ছবি: নড়াইল কণ্ঠ

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই। ৫ ম্যাচের ৩ টিতে জিতে পয়েন্ট তালিকার ৩ নম্বরে আছে এম এস ধোনির দল। এদিকে সমান ম্যাচ খেলে ২ জয়ে ৭ নম্বরে অবস্থান মুম্বাইয়ের। আইপিএল ইতিহাসের সেরা এই দুই দলের লড়াই অন্যরকম আবহের সৃষ্টি করে। যাকে বলা হয়ে থাকে আইপিএলের সবচেয়ে বড় রাইভালিটি। 

এখন পর্যন্ত দুই দলের দেখায় অবশ্য কিছুটা এগিয়েই থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের মাঝে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৩৮ ম্যাচ। তাতে চেন্নাই জিতেছে ১৭ ম্যাচ। আর মুম্বাই শেষ হাসি হেসেছে ২১ ম্যাচে। এমনকি আজকের ম্যাচ ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামের হিসেবেও এগিয়ে স্বাগতিকরা। ১১ ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে ৪ ম্যাচ। আর স্বাগতিকরা জিতেছে ৭ ম্যাচ। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন