আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, 'আমি বলেছি টিমের সাথে আছি। এতে সমস্যা কোথায়? আমি তাড়াতাড়ি আউট হলে বলবেন ইচ্ছা করে আউট হয়েছি? আমার মনে হয় না কোনো স্বার্থের সংঘাত আছে। এই দলকে আমি পছন্দ করি না। বলতে পারেন সর্বোচ্চ স্পন্সর এনে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না স্বার্থের সংঘাত আছে।'
'সবসময় জটিল করে চিন্তা না করে এভাবেও চিন্তা কইরেন আমাদের মতো স্পন্সররা দলকে স্পন্সর না করলে ১৫-২০ জন ক্রিকেটার দল পাবে না। সবসময় নেতিবাচক জিনিস বের করার চেয়ে একটু ইতিবাচক দিক চিন্তা করুন। স্পন্সর না করলে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। ওরা না এলে খেলা হবে না। মাঝেমাঝে খেলোয়াড় ও ক্রিকেট নিয়েও ভাববেন।'-যোগ করেন তিনি।