বিজ্ঞাপন

মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতিপুত্র

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন পুত্র মোহাম্মদ আরশাদ আদনান।
  • পাবনা-৫ আসন থেকে নৌকা চান তিনি।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন পুত্র মোহাম্মদ আরশাদ আদনান। পাবনা-৫ আসন থেকে নৌকা চান তিনি।
মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতিপুত্র
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

রাজশাহী বিভাগের মনোনয়ন বিক্রির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মো. ওয়ালিউর রহমান বুলেট এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। এর পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

বিজ্ঞাপন

প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন