বিজ্ঞাপন

মিঠাপুকুর উপজেলা আ. লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মিঠাপুকুর উপজেলা আ. লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (৮ অক্টোবর) রাতে কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। 

এ কমিটিতে আফসার মিয়াকে আহ্বায়ক ও রাশেক রহমানকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৬৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। 

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন পত্রে স্বাক্ষর করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও অ্যাডভকেট আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন