বিজ্ঞাপন

মাথা বের করে বিমানের জানালা পরিষ্কার করছেন পাইলট

  • বিমান থেকে মাথা বের করে পাইলটের সামনের জানালা মোছার ভিডিও ভাইরাল হয়েছে।
  • পাকিস্তানের সেরেনা এয়ারের এক পাইলটকে দেখা যাচ্ছে, হাতে একটি কাপড় নিয়ে তিনি সামনের জানালাটি পরিষ্কার করছেন।
  • বিমানটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।
মাথা বের করে বিমানের জানালা পরিষ্কার করছেন পাইলট
ছবি: নড়াইল কণ্ঠ

তবে ভিডিওটি নিয়ে পাকিস্তানের অনেক মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল ও গ্রাউন্ড স্টাফদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেরেনা এয়ারের এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের বিমানটি পাকিস্তান থেকে সৌদি আরবের রাজধানী জেদ্দায় চলাচল করে।

ভিডিওটি নিয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন, “তিনি কী পাইলট নাকি বাসের কন্ডাক্টর।” আরেকজন বলেছেন, “পাকিস্তান পাকিস্তান-ই” অপর একজন লিখেছেন, “হাস্যকর। এটি শুধুমাত্র পাকিস্তানেই হওয়া সম্ভব।”

বিজ্ঞাপন

২০২২ সালের ভয়াবহ বন্যায় অর্থনেতিক পরিস্থিতির আরও অবনতি হয়। তবে এখন অবস্থা কিছুটা ভালো হয়েছে।

বিজ্ঞাপন