বিজ্ঞাপন

মাহমুদউল্লাহর ফিফটিতে লড়াকু সংগ্রহ বরিশালের

  • খুলনা টাইগার্সের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন মেহেদি হাসান মিরাজ।
  • নতুন বলে ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট তোলে ফরচুন বরিশালকে বড় ধাক্কা দেন টাইগার্স অধিনায়ক।
  • তবে মাহমুদউল্লাহর ফিফটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ায় বরিশাল।
মাহমুদউল্লাহর ফিফটিতে লড়াকু সংগ্রহ বরিশালের
ছবি: নড়াইল কণ্ঠ

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান এসেছে মাহমুদউল্লার ব্যাট থেকে।

শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। দুজনই মিরাজের বলে আউট হয়ে ডাক খেয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও এদিন ব্যর্থ ছিলেন। ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

হৃদয় ফেরার পর আরো একবার বরিশালের ইনিংসে ধস নামে। মোহাম্মদ নবি ও ফাহিম আশরাফ দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন। তাতে একশর আগেই ৬ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে ফরচুনরা। তবে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে এবারও দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন