বিজ্ঞাপন

কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, জানলে চমকে যাবেন

  • ইউটিউবে এখন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, আয়েরও বড় মাধ্যম৷ বর্তমান সময়ে ইউটিউবার হওয়াও একটি পেশা৷…
  • টিউবে অনেক ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন চ্যানেল ও ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেন? কী ভাবছেন? কোনো…
  • হলিউড বা বলিউডের গানের ভিডিও বা চ্যানেল? জানলে অবাক হবেন কোনো সিনেমার গান বা চ্যানেল মানুষ বেশি দেখেন না৷
কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, জানলে চমকে যাবেন
ছবি: নড়াইল কণ্ঠ

একনজরে দেখে নিন কোন চ্যানেলগুলো ইউটিউবে মানুষ সবচেয়ে বেশি দেখেন

এক.
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে তালিকায় এক নম্বরে আছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে আপলোড করা হয়। এই ভিডিওটির ভিউ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউ সবচেয়ে বেশি৷

দুই.
দ্বিতীয় স্থানে আছে লুইস ফনসির ‘ডেসপাসিটো’ গান। এই ভিডিওটির ভিউ ৮.২৩ বিলিয়ন৷ এটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে লঞ্চ করা হয়৷

বিজ্ঞাপন

তিন.
ভিউর দিক থেকে তিন নম্বরে আছে ছোটদের একটি গান৷ অতিপরিচিত ছোটদের গান ‘জনি জনি ইয়েস পাপা’ ৬.৭৬ বিলিয়ন ভিউজ পেয়ে বিশ্বে তিন নম্বরে৷ ২০১৬ সালে এটি লুলু কিডস-নার্সারি রাইমস এটি আপলোড করে৷

চার.
তালিকায় চার নম্বরে আছে একটি নার্সারি রাইম৷ ‘বাথ সং’ বা গোসলের গান শিরোনামের এই গানই ভিউওর দিক থেকে চার নম্বরে৷ এই গানের ভিউ ৬.৩৩ বিলিয়ন৷ কোকোমেলন-নার্সারি রাইমস এই গান ২০১৮ সালে আপলোড করে।

পাঁচ.
পপ-গায়ক এড শিরানের ‘শেপ অফ ইউ’ গানটি ইউটিউবে ভিউওর দিক থেকে পাঁচ নম্বরে আছে৷ এ পর্যন্ত এই গান ৬.০৬ সংখ্যক মানুষ ইউটিউবে দেখেছেন৷

 

বিজ্ঞাপন