ওয়ার্কশপের মূল আলোচ্য বিষয় ছিল ভিডিও প্রোডাকশন ও এডিটিং, আকর্ষণীয় কনটেন্ট তৈরির কৌশল, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন ও সম্পর্ক বজায় রাখার পদ্ধতি, কনটেন্ট ট্রেন্ড বুঝে প্ল্যাটফর্মের অ্যালগরিদম অনুযায়ী কাজ করা এবং কনটেন্ট থেকে আয়ের উপায় ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ।
রবিন রাফান বলেন, "ডিজিটাল স্কিল এখন সময়ের চাহিদা। সঠিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররা বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে। তরুণদের মাঝে প্রতিভার অভাব নেই, দরকার শুধু দিকনির্দেশনা ও সুযোগ।"
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। যা তাদের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে যেতে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগও পান।