বিজ্ঞাপন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

  • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার…
  • জা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ…
  • ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (২৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্বাহী আদেশে আগের মতো দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। ২৫ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।

আগামী ৬ মাস তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন