বিজ্ঞাপন

কাল অবসর নেবেন রোহিত? জবাব দিলেন শুভমান

  • ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা।
  • এরপর থেকে তার বাকি দুই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়েও কিছুদিন পরপরই কথা উঠছে।
  • এই যেমন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজ শেষে টেস্ট থেকে অবসর নেওয়ার আলোচনা উঠলে সাফ ‘না’ বলে দেন রোহিত।
কাল অবসর নেবেন রোহিত? জবাব দিলেন শুভমান
ছবি: নড়াইল কণ্ঠ

ভারতীয় ওপেনার শুভমান গিল বলছেন, ‘এ নিয়ে (রোহিতের অবসর) আমার সঙ্গে কিংবা ড্রেসিংরুমেও কোনো আলোচনা হয়নি। এমনকি রোহিত ভাইও অন্য সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়েই ভাবছেন। সুতরাং এমন কোনো বিষয়ই নেই। আমাদের সব আলোচনাই হচ্ছে ফাইনাল এবং শিরোপা কীভাবে জেতা যায় সেই প্রসঙ্গে।’

অবসর নিয়ে রোহিত কখনোই দলের ভেতর আলোচনা করেননি বলেও জানান শুভমান, ‘বিষয়টি নিয়ে দলের ভেতর কখনও কথা বলেননি তিনি। এমনকি অন্য কোনো সতীর্থের কাছেও এরকম কিছু শুনিনি। আমার মনে হয় তার সেরকম কোনো পরিকল্পনা থাকলে কালকের ম্যাচ শেষে দেখা যাবে। রোহিত বিশ্বের অন্যতম সেরা ওপেনার এবং বিরাটকে (কোহলি) নিয়েও নতুন করে কিছু বলার নেই। আমাদের দলের ব্যাটিংয়ে অনেক গভীরতা আছে এবং এটি টপ অর্ডারদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন