বিজ্ঞাপন

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

  • দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের…
  • করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি…
  • র স্থায়ী কমিটির সদস্যরা।
জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।

বৈঠকে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের পর আজ প্রথম সশরীরে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  

বিজ্ঞাপন