বিজ্ঞাপন

ঝিনাইদহে নাকের পলিপ অপারেশন করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহে নাকের পলিপ অপারেশন করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
ছবি: নড়াইল কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপ অপারেশনের পর শ্রী উৎস ভট্টাচার্য্য নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার কালীগঞ্জ শহরের ইকো ডায়াগনস্টিক ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। উৎস ভট্টাচার্য্য উপজেলার রায়গ্রাম এলাকার উজ্জল ভট্টাচার্য্যের ছেলে। তিনি সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে আসে নিহত উৎস ভট্টাচার্য্যের সহপাঠীরা। এ সময় তারা প্রাইভেট হাসপাতালটি বন্ধের দাবি জানান। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে হাসপাতালটিতে ভর্তি রোগীদের বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সহপাঠীদের দাবির মুখে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের অবস্থা খারাপ দেখে বারবার বলা হয় যে পরামর্শ দেন কোথায় নিয়ে যাব। কিন্তু তারা কিছুই হয়নি বলে বারবার আমাদের সময় নষ্ট করে। পরে একজন চিকিৎসক এসে বলে যশোরে নিয়ে যান। ততক্ষণে আমার ভাই মারা গেছে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে হাসপাতালে ভর্তি থাকা রোগী বের করে অন্যস্থানে নিয়ে যাওয়ার পর বন্ধ করা হয়েছে।  

বিজ্ঞাপন