বিজ্ঞাপন

জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না : শামীম হায়দার

  • জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
  • জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না।
  • জাতীয় পার্টি ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে, আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি।
জাতীয় পার্টি ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না : শামীম হায়দার
ছবি: নড়াইল কণ্ঠ

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। আজকে প্রায় ৩৫ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে। বাংলাদেশে যে বড় দলগুলো আছে, তারা কেউ ৩৫ বছর ক্ষমতার বাইরে ছিল না। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না। আমরা ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্তিত হচ্ছি। ইনশাআল্লাহ! আমাদের পোড় খাওয়া রাজনীতিবিদ আছে, আমাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আছে, ভোট করা রাজনীতিবিদ আছে। তাদের সবাইকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন