বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন-খেলাফত মজলিসের ঐকমত্য

  • আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ…
  • র্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ…
  • করতে ঐকমত্য পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস।
জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী আন্দোলন-খেলাফত মজলিসের ঐকমত্য
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার(২ ফেব্রুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী নির্বাচনে ইসলামী দলের একটি বাক্স করার বিষয়ে দুই দলের মধ্যে আজকে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে ইসলামী দলসমূহের একজন প্রার্থী করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতার যৌথ মতবিনিময় হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফ উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী। 

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান।

সভায় উভয় দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক ও দেশপ্রেমিক দলসমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐকমত্য পোষণ করেন।

বিজ্ঞাপন