এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই এই নির্বাচনের সিদ্ধান্ত নেন। কিন্তু নির্বাচনে তিনি বড় ধাক্কা খেলেন।
সোমবার তিনি জানিয়েছেন, “ভোটদাতারা আমাদের কঠিন শাস্তি দিয়েছে। এই ফলাফল আমি মাথা পেতে নিচ্ছি। জাপানের মানুষ চাইছে, এলডিপি যেন আত্মসমীক্ষা করে। আমরা মানুষের ইচ্ছে অনুযায়ী কাজ করব।”
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা সোমবার জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। তিনি সংখ্যালঘু সরকার চালাবেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “আমি মানুষের জীবন সুরক্ষিত করার জন্য আমার দায়িত্ব পালন করতে চাই। আমি জাপানকে সুরক্ষিত করতে চাই। আমি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে দেব না।”
অন্যদিকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার দল সিডিপি ১৪৮টি আসনে জিতেছে। গতবার তারা পেয়েছিল ৯৮টি আসন। ভোটের আগে নোদা বলেছিলেন, মানুষ সেরা দলকেই বেছে নেবে।