বিজ্ঞাপন

জাপান-বাংলাদেশ ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ চুক্তিস্বাক্ষর দলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডরিন পাওয়ার এমডি ঝিনাইদহের এমপি সমি

  • ঝিনাইদহ প্রতিনিধি : বিশ্বখ্যাত জাপানী প্রতিষ্ঠান…
  • নী কর্পোরেশন ও বাংলাদেশ ডরিন পাওয়ারের মধ্যে ৬০০ মেগাওয়…
  • াট সোলার পাওয়ার প্ল্যান্ট চুক্তিস্বাক্ষর সম্পন্ন হয়েছে।
জাপান-বাংলাদেশ ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ চুক্তিস্বাক্ষর দলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডরিন পাওয়ার এমডি ঝিনাইদহের এমপি সমি
ছবি: নড়াইল কণ্ঠ

জাপান সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ডরিন পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর তাহজীব আলম সিদ্দিকী সমি। এ সময় আরো উপস্থিত ছিলেন জাপান ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ।

সংসদ সদস্য সমির একান্ত সচিব রোকনুজ্জামান রিপন জানান, এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাপানের অবস্থান করছেন। তিনি আগামী ৪ মে দেশে ফিরবেন। তিনি আরোও বলেন, এই বিদ্যুৎচুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে। শুধু ঝিনাইদহ নয়, এটি বাংলাদেশের গর্ব। তার এই  সাফল্যে ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন