বিজ্ঞাপন

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

  • দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
  • দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
  • দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ছবি: নড়াইল কণ্ঠ

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন