বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা হিজবুল্লাহর

  • লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বাহিনীর গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছে।
  • এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগ বলে পরিচিত ৮২০০ ইউনিটের সদর দপ্তর অবস্থিত।
  • লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বাহিনীর গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগ বলে পরিচিত ৮২০০ ইউনিটের সদর দপ্তর অবস্থিত।
ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা হিজবুল্লাহর
ছবি: নড়াইল কণ্ঠ

এক বিবৃতিতে হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কাছে অবস্থিত গ্লিলট ঘাঁটিটি লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটির যোদ্ধারা।

হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে দেশটির সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মাত্র ২টি দূরপাল্লার রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া রকেটের আঘাতে মধ্যাঞ্চলীয় শহর হারজলিয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইয়েনেত।

ইরানের প্রত্যক্ষ মদত ও সমর্থনপুষ্ট হিজবুল্লাহ সামরিক স্থাপনা, যোদ্ধার সংখ্যা এবং মজুতকৃত অস্ত্রের পরিমাণের হিসেবে বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে সেই হামলার মাত্রা ব্যাপকভাবে গোষ্ঠীটি বাড়িয়েছে ২০২৩ সালে গাজায় হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে।

বিজ্ঞাপন