বিজ্ঞাপন

হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

  • হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।
  • গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
  • যা খুবই দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়।
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
ছবি: নড়াইল কণ্ঠ

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। যা খুবই দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়।

ভয়াবহ এ আগুনে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে। এরপর এটি উপরের দিকে ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।

আগুনের উত্তাপ একটা সময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আর এত উত্তাপের কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পর সেখানে আবার আগুন জ্বলে উঠেছে।

বিজ্ঞাপন

ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। এরমধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন।

 তাদের সঙ্গে ছিল ৩৯১টি ফায়ার ইঞ্চিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। তবে সেখানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। কারণ আগুন যেহেত ভবনের ভেতর ছিল তাই হেলিকপ্টার থেকে পানি ছিটালে এটি খুব বেশি কার্যকর হতো না। এছাড়া কোনো ড্রোনও ব্যবহার করা হয়নি।

 সূত্র: বিবিসি

বিজ্ঞাপন