নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য ইয়াহিয়া সিনওয়ার ছিলেন একজন অন্যতম অগ্রনায়ক। বিশ্ববিজয়ী বীর শহীদ ইয়াহিয়া সিনওয়ারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত! আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন এবং গাজার মজলুম জনগণের মুক্তি সংগ্রামের এই অবিসংবাদিত নেতা তার জীবনে যে বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তার শাহাদাত কবুল করুন এবং তার পরিবার ও সহযোদ্ধাদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন, আমিন।